অপভাষা কাকে বলে | অপভাষা কী

অপভাষার সংজ্ঞা ও ধারণা

অপভাষা নামটি দিয়েছেন ডঃ সুকুমার সেন। তিনি তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে অপভাষার সংজ্ঞা দিতে গিয়ে যা বলেছেন, তার মর্মার্থ হল: কোনো ভাষা বা উপভাষাকে ভালো ভাবে না জেনে সেই ভাষা ব্যবহার করতে চেষ্টা করলে উচ্চারণ ও ভাষা ব্যবহারে ভুলত্রুটি হবেই। এ রকম ভুলত্রুটি-পূর্ণ ভাষাকে বলে অপভাষা। পতঞ্জলি তাঁর মহাভাষ্যে অপশব্দ কথাটি ব্যবহার করেছেন। ভুল ভাবে উচ্চারিত শব্দকে তিনি অপশব্দ বলেছেন। নিচে অপভাষার উদাহরণ দিয়ে ব্যাপারটি আর একটু স্পষ্ট করার চেষ্টা করছি। 

অপভাষার উদাহরণ

হিন্দি ভাষাভাষী মানুষের বাংলা উচ্চারণ: "হামি আপনাকে চিনে না।" 
বাঙালির হিন্দি উচ্চারণ: "মে বাস মে চাপ কে কলকাতা যাতা হুঁ।"
ইংরেজ সাহেবের বাংলা উচ্চারণ: "হামি টোমাকে শাসটি ডিটে পারি।"
অপভাষার দৃষ্টান্ত হিসেবে এই বাক্যগুলি উল্লেখ করা যায়। একটু চোখ কান খোলা রাখলে আমাদের চারপাশে এমন অপভাষার দৃষ্টান্ত অনেক পাওয়া যাবে।

আশা করি অপভাষা সম্পর্কে একটি মোটামুটি ধারণা দিতে পেরেছি। ইউটিউবে আমার ব্যাকরণ বিষয়ক ক্লাস শোনার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সূচিপত্র | Bengali Grammar

অভিশ্রুতি কাকে বলে?

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ব‍্যঞ্জন সন্ধি : ব‍্যঞ্জন সন্ধির উদাহরণ সূত্র ও ব‍্য্যতিক্রম | Byanjan sandhi in Bengali

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা