সমধাতুজ করণ কাকে বলে

সমধাতুজ করণ

করণ কারকের অনেকগুলি ভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হল সমধাতুজ করণ। সমধাতুজ করণ কাকে বলে তা জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার 'সমধাতুজ' কথার অর্থ কী। সমধাতুজ কথার অর্থ হল : সম (এক‌ই) ধাতু থেকে জন্মেছে যা। সোজা ভাষায় বললে অর্থটি হয়: এক‌ই ধাতু থেকে যার জন্ম হয়েছে। ধাতু বলতে বোঝায় ক্রিয়ার মূল। ধাতু কী, তা জানা না থাকলে ধাতুর আলোচনাটি পড়ে নিন।

সমধাতুজ করণ কাকে বলে:  বাক্যের ক্রিপদটি যে ধাতু থেকে এসেছে, করণ কারকটিও যদি সেই ধাতু থেকেই জন্মায়, তাহলে সেই করণকে বলা হয় সমধাতুজ করণ। নিচে সমধাতুজ করণের উদাহরণ বিশ্লেষণ করে বোঝানো হল।





সমধাতুজ করণের উদাহরণ

কী বাঁধনে বেঁধেছো আমায়। -- এই বাক্যে ক্রিয়াপদ 'বেঁধেছো'। এই ক্রিয়ার ধাতু হল √বাঁধ্। এই বাক্যের করণ হল 'বাঁধন'। এই পদটির‌ও জন্ম হয়েছে √বাঁধ্ ধাতু থেকেই (√বাঁধ্ + অন = বাঁধন)। সুতরাং দেখা যাচ্ছে ক্রিয়াপদ ও করণ এক‌ই ধাতু থেকে জন্মেছে। তাই বাঁধন করণটিকে বলা হয় সমধাতুজ করণ। এমনি আরও কিছু উদাহরণ হল: ঝাড়ন দিয়ে ঝুলগুলো ঝাড়লাম। কাটারি দিয়ে ডালপালাগুলো কাটো। বেলনা দিয়ে রুটি বেলছি। 



মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

সূচিপত্র | Bengali Grammar

ব‍্যঞ্জন সন্ধি : ব‍্যঞ্জন সন্ধির উদাহরণ সূত্র ও ব‍্য্যতিক্রম | Byanjan sandhi in Bengali

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi