উহ্য কর্ম কাকে বলে

ঊহ্য কর্ম

ঊহ্য কথার অর্থ হল অনুল্লিখিত। সকর্মক ক্রিয়াগুলি কর্ম ছাড়া সম্পাদিত হতে পারে না। কিন্তু বাক্যে অনেক সময় দেখা যায় সকর্মক ক্রিয়ার কর্ম বাক্যে উল্লিখিত হয় না। যেমন: "আমি খাচ্ছি।" এই বাক্যে কোনো কর্মের উল্লেখ নেই। অথচ খাবার জিনিস না থাকলে খাচ্ছি কী? এই বাক্যে আসলে কর্মটি ঊহ্য আছে। তাহলে ঊহ্য কর্মের সংজ্ঞা হিসেবে আমরা বলবো: সকর্মক ক্রিয়ার কর্ম যদি বাক্যে উল্লিখিত না থাকে, তাহলে তাকে বলে ঊহ্য কর্ম। নিচে ঊহ্য কর্মের উদাহরণ দিলাম। মনে রাখতে হবে, ঊহ্য কর্মকে দেখতে পাওয়া যাবে না। ঊহ্য কর্ম নির্দিষ্ট হয় না, অনির্দিষ্ট হয়। 

ঊহ্য কর্মের উদাহরণ

১: আমি পড়ছি। -- যা পড়ছি তা ঊহ্য কর্ম। 
২: আমি খাচ্ছি। -- যাই হোক কিছু খাচ্ছি। যা খাচ্ছি, সেটিই ঊহ্য কর্ম।
৩: আমি দেখলাম। -- যা দেখলাম, সেটি ঊহ্য কর্ম।
৪: আমি শুনছি। -- যা শুনছি তা ঊহ্য কর্ম।
৫: আমি দিলাম। -- যা দিলাম ও যাকে দিলাম, দুটিই ঊহ্য কর্ম।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

সূচিপত্র | Bengali Grammar

অভিশ্রুতি কাকে বলে?

ব‍্যঞ্জন সন্ধি : ব‍্যঞ্জন সন্ধির উদাহরণ সূত্র ও ব‍্য্যতিক্রম | Byanjan sandhi in Bengali

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা