খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস

 বাংলা উপপদ তৎপুরুষ

উপপদ তৎপুরুষ সমাসের ধারণাটি সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। উপপদের সঙ্গে আশ্রিত কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে।  সংস্কৃত বা তৎসম উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ: জলদ, বারিদ, পঙ্কজ, বরদা প্রভৃতি। কিন্তু এসবের বাইরে খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস‌ও কিছু কিছু রয়েছে। বিশেষ্য পদের সঙ্গে খাঁটি বাংলা কৃদন্ত পদের সমাসকে খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস বলে। নিচে কয়েকটি খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া হল।

খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ

যেমন: ছেলে ধরে যে = ছেলেধরা, 
মাছি মারে যে = মাছিমারা, 
ছা পোষে যে = ছা-পোষা, 
পাড়ায় বেড়ায় যে = পাড়াবেড়ানি, 
কান ভাঙে যে = কানভাঙানি প্রভৃতি। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সূচিপত্র | Bengali Grammar

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা

ব‍্যঞ্জন সন্ধি : ব‍্যঞ্জন সন্ধির উদাহরণ সূত্র ও ব‍্য্যতিক্রম | Byanjan sandhi in Bengali

অভিশ্রুতি কাকে বলে?

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর