লোকনিরুক্তি কাকে বলে

 লোকনিরুক্তি

অচেনাকে চেনা ছকে ফেলতে আমরা চিরকালই পছন্দ করি। অচেনা শব্দকেও আমরা তাই চেনা শব্দের আদলে ঢেলে নিতে চেষ্টা করি। যেমন বিদেশি ভাষার অচেনা শব্দ Hospital(হসপিটাল) বাংলা ভাষায় প্রবেশ করে 'হাসপাতাল' হয়ে গেছে। 'পাতাল' কথাটি আমাদের চেনা, তাই হসপিটাল হয়েছে হাসপাতাল। এই ধরনের পরিবর্তনের নাম লোকনিরুক্তি। তাহলে লোকনিরুক্তি কাকে বলে? উঃ- কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে, তখন তাকে লোকনিরুক্তি বলে। যেমন: পোর্তুগিজ আনানস > আনারস।

লোকনিরুক্তির উদাহরণ

ঊর্ণবাভ > ঊর্ণনাভ, আর্ম চেয়ার > আরাম চেয়ার, আর্মারিও > আলমারি, আনানস > আনারস, হসপিটাল > হাসপাতাল। লোকনিরুক্তির ক্ষেত্রে অর্থের‌ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক সময় দেখা যায়। যেমন আনানস > আনারস, এই পরিবর্তনে 'নস' অংশটি 'রস' হয়ে গেছে, তার কারণ আনারস একটি সরস ফল। 





আর‌ও পড়ুন

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অভিশ্রুতি কাকে বলে?

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

সূচিপত্র | Bengali Grammar

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা

নির্দেশক কাকে বলে