প্রমিত ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য

 প্রমিত ভাষা বা মান্য ভাষা ও উপভাষার পার্থক্য

প্রমিত ভাষা কাকে বলে তা আমরা আগেই আলোচনা করেছি। এখন জেনে নেবো এর সঙ্গে উপভাষার পার্থক্য কোথায়। তবে এই পার্থক্য আলোচনা করার আগে জেন
 নিতে হবে যে প্রমিত ভাষাও একটি উপভাষা। কিন্তু সাধারণ উপভাষা ও প্রমিত উপভাষার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। নিচে পার্থক্যগুলি আলোচনা করা হলো।



১: প্রমিত ভাষা একটি ভাষাভাষী অঞ্চলে সর্বজন-ব্যবহার্য। উপভাষা কোনও ভাষাভাষী অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতর একটি অঞ্চলেই ব্যবহারের যোগ্য।
২: প্রমিত ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উপভাষা শিক্ষার মাধ্যম রূপে ব্যবহৃত হয় না।
৩: প্রমিত ভাষায় অধিকাংশ সাহিত্য রচিত হয়। আঞ্চলিক সাহিত্যে উপভাষা স্থান পেলেও শুধুমাত্র উপভাষাতেই রচিত সাহিত্যের সংখ্যা নগণ্য। 
৪: সরকারি কাজকর্ম প্রমিত ভাষায় নির্বাহিত হয়। আঞ্চলিক ভাষায় সরকারি কাজ হয় না।
৫: প্রমিত ভাষার কথ্য ও লেখ্য, উভয় রূপ‌ই গুরুত্বপূর্ণ। উপভাষার কথ্য রূপটিই গুরুত্বপূর্ণ।
ব্যাকরণের বিভিন্ন ধরনের আলোচনা দেখার জন্য ইউটিউবে আমার চ্যানেল অনুসরণ করতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন Ananya Pathak, তাহলেই চ্যানেলটি পাবেন।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ব‍্যঞ্জন সন্ধি : ব‍্যঞ্জন সন্ধির উদাহরণ সূত্র ও ব‍্য্যতিক্রম | Byanjan sandhi in Bengali

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

অভিশ্রুতি কাকে বলে?

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha