শ ষ স হ কে উষ্ম ধ্বনি বলে কেন?

উষ্ম কথার অর্থ কী?

শ ষ স ও হ-কে উষ্ম ধ্বনি কেন বলে তা জানতে হলে আমাদের জানতে হবে 'উষ্ম' কথার অর্থ কী? উষ্ম কথার একাধিক অর্থ আছে, তার মধ্যে একটি হল উত্তপ্ত। বহির্গামী শ্বাসবায়ু উত্তপ্ত হয় বলে তাকে 'উষ্ম শ্বাস' বা শুধু 'উষ্ম' বলে। উষ্ম ব্যঞ্জনকে উচ্চারণ করার সময় শ্বাসবায়ুকে পূর্ণ বাধা না দিয়ে আংশিক বাধা দেওয়া হয়, ফলে শ্বাসবায়ু আংশিক বাধা অতিক্রম করে যতক্ষণ প্রবাহিত হয়, উষ্ম ব্যঞ্জনগুলিকে ততক্ষণ ধরেই উচ্চারণ করা যায়। বহির্গামী শ্বাসবায়ু যতক্ষণ পর্যন্ত চলতে থাকে, ততক্ষণ ধরে উচ্চারণ করা যায় বলে এই ব্যঞ্জনগুলিকে উষ্ম ব্যঞ্জন বা শ্বাস ব্যঞ্জন বলা হয়। 




মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

অভিশ্রুতি কাকে বলে?

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali